× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজ অর্থায়নে ১২৭ শতাংশ প্রবৃদ্ধি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ২০:২৮ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ২০:৫২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে সবুজায়নের কোনো বিকল্প নেই। কিন্তু শিল্পবিপ্লবের প্রতিযোগিতায় ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। এ উত্তাপ কমাতে মেয়াদি ঋণের পাঁচ শতাংশ সবুজ খাতে অর্থায়নের নির্দেশনা রয়েছে ব্যাংকগুলোর ওপর। গত বছর (২০২২) তা যথাযথভাবেই পালন করেছে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শেষে সবুজ অর্থায়ন খাতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪০৬ টাকা; যা ব্যাংকগুলোর মোট মেয়াদি ঋণের প্রায় সাত শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও এনবিএফআইগুলোকে তাদের মেয়াদি ঋণের অন্তত পাঁচ শতাংশ সবুজ অর্থায়ন খাতে বিতরণ করতে হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ২০২২ সালের চার প্রান্তিকেই এ লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

হিসাব অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে সবুজ অর্থায়ন খাতে ব্যাংক ও এনবিএফআইগুলোর ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ১২৭ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ৬১টি ব্যাংকের মধ্যে ৩৬টি ব্যাংক এবং ৩৪টির মধ্যে ১১টি এনবিএফআই সবুজ অর্থায়নে বিনিয়োগ করেছে। ব্যাংক এ খাতে ৪ হাজার ৫১ কোটি এবং এনবিএফআই ৬২৭ কোটি টাকা বিনিয়োগ করেছে।

স্বীকৃত সবুজ খাতগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, এনার্জি এফিসিয়েন্সি, বিকল্প শক্তি, তরল বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের পুনর্ব্যবহার ও উৎপাদন, পরিবেশবান্ধব ইট উৎপাদন, সবুজ-পরিবেশবান্ধব স্থাপনা, সবুজ কৃষি, সবুজ সিএমএসএমইসহ অনেক কিছু।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংক ও এনবিএফআই উভয়ই সবুজ অর্থায়নে ভালো পারফর্ম করছে। কেন্দ্রীয় ব্যাংকও বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন প্রকল্পের মাধ্যমে এ ধরনের অর্থায়নের প্রচারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এ অর্থায়নের মাধ্যমে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ পাঁচ শতাংশ সুদের হার অফার করা হয়। এতে ব্যাংকও তাদের নিজস্ব তহবিল ব্যবহার করে। ২০২৫ সালের মধ্যে এসব প্রচেষ্টার সুফল দেখা যাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে ১১টি সবুজ অর্থায়নকৃত প্রকল্পের রিপোর্ট রয়েছে। এতে দেখা যায়, প্রকল্পগুলো প্রতিবছর ১ হাজার ৭০০ টন কার্বন নিঃসরণ কমিয়েছে। সব প্রকল্পের রিপোর্ট পেলে দেখা যাবে, কার্বন নিঃসরণের পরিমাণ আরও কম হবে।’

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর ত্রৈমাসিকে ১৯টি ব্যাংক এবং ৯টি আর্থিক প্রতিষ্ঠান সবুজ অর্থায়নের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

এর মধ্যে যমুনা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া শীর্ষ পাঁচে আছে। অন্যদিকে আভিভা ফিন্যান্স, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাদের মেয়াদি ঋণের শতভাগ সবুজ অর্থায়নে বিতরণ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা