× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ২০:২০ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ২০:৩৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদ। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। সোমবার (১৭ এপ্রিল) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৫৪ পয়সা। এ ছাড়া ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৩ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা