× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজান এলে ব্যবসায়ীরা সুযোগ নেয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৩:৫৭ পিএম

রমজান এলে ব্যবসায়ীরা সুযোগ নেয়

রমজানের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা চিনির দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রমজান শেষের দিকে, সামনে ঈদ। এতে চিনির চাহিদা বেড়ে গেছে। যে কারণে দামেও প্রভাব পড়েছে।

গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল-জেপিবিপিসি’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ঈদ সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিনির দাম কমানোর ঘোষণা দেওয়ার পরও বাজারে চিনির দাম বেড়েছে এ নিয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে চিনির দাম একটু ঊর্ধ্বমুখী। আমরা বলেছিলাম চিনির দাম পাঁচ টাকা কমাব। পরবর্তী সময়ে হিসাবনিকাশ করে দেখা যায় ৩ টাকা ৫০ পয়সা কমানো যায়। যখনই এটা আলোচনা চলছিল সে সময় চিনির দাম আবার বাড়িয়ে দিয়েছে। এখন ঈদ সামনে তাই চিনির চাহিদা অনেক বেড়েছে। যার কারণে দাম বেড়েছে। চিনির দাম বেড়েছে তাতে কোনো সন্দেহ নাই।’

তিনি বলেন, ‘গত ১৫ দিনে বিশ্ববাজারে চিনির দাম আরও ১০০ ডলার বেড়েছে। যেটা বেড়েছে সেটা দেশে আসতে আরও এক মাস সময় লাগবে। কিন্তু আপনারা জানেন ব্যবসায়ীরা তো সুযোগ নিয়েই থাকে। আগামীতে বাড়বে, তার আগে থেকেই সুযোগটা নেয়। রমজান মাস শেষের দিকে ঈদ সামনে সেজন্য চিনির ওপর একটু প্রভাব পড়েছে। চাহিদা বেড়ে গেছে, যার জন্য দাম বাড়িয়েছে।’

মুরগির বাজারের অস্থিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘মুরগির বিষয়টি আমাদের দেখার বিষয় নয়। সেটা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিষয়। প্রাণিসম্পদ মন্ত্রণালয় যদি একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিতে পারত তাহলে সুবিধা হতো। তাহলে আমরা চেষ্টা করে দেখতাম কী করা উচিত। কিন্তু এটা নিয়ন্ত্রণ করে তারা।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা