× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেপি মরগানের মুনাফা ৫২ শতাংশ বেড়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৯:১৩ পিএম

জেপি মরগানের মুনাফা ৫২ শতাংশ বেড়েছে

আমেরিকাভিত্তিক বহুজাতিক বিনিয়োগকারী ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানির চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৫২ শতাংশ। ব্যাংক খাতের অস্থিরতার মধ্যেও প্রতিষ্ঠানটির সুদের হার বৃদ্ধি ও গ্রাহক ঋণের পরিমাণ বেড়েছে। 

গত মাসে সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাংকের পতনের পর জেপি মরগান চেজের আমানত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিষ্ঠানটি গ্রাহক ও মূলধনের পরিমাণ বেড়েছে। 

জেপি মরগান সম্পদের দিক বিবেচনায় ব্যাংকটির লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ কোটি ডলার। যার পরিমাণ এক বছর আগেও ছিল ৮২৮ কোটি ডলার। এ ছাড়াও ব্যাংকটি শেয়ারপ্রতি লাভ হয়েছে ৪ ডলার ১০ সেন্ট। যার পরিমাণ এক বছর আগে ছিল ২ ডলার ৬৩ সেন্ট। যা বিশ্লেষকদের প্রত্যাশিত আয়ের চাইতে অনেক বেশি। 

এদিকে সুদের হারের বৃদ্ধির ফলে ব্যাংকটি সবচাইতে বেশি মুনাফা পেয়েছে। এই প্রান্তিকে ব্যাংকটির নিট সুদ থেকে আয় হয়েছে ২ হাজার ৮০ কোটি ডলার। যা গত বছরের তুলনায় ৪৯ শতাংশ বেশি। এ ছাড়াও মার্চ শেষে ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার কোটি ডলার। সূত্র : আল-জাজিরা 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা