× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা অষ্টমবারের মতো জাতীয় রপ্তানি ট্রফি পেল সার্ভিস ইঞ্জিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৮:৪৯ পিএম

জাতীয় রপ্তানি ট্রফি হাতে আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম।

জাতীয় রপ্তানি ট্রফি হাতে আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম।

২০১৯-২০২০ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য টানা অষ্টমবারের মতো জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড। 

রবিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ ট্রফি তুলে দেন। ট্রফি গ্রহণ করেন কোম্পানিটির চেয়ারম্যান ও আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম। 

সার্ভিস ইঞ্জিন লিমিটেড দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ আব্দুল মোনেম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি খাতে দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্স সেবাদানকারী প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেড, দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে তাদের সার্ভিস সেন্টার পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটি দক্ষতার সাথে ডিজিটাল অ্যাড অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সার্ভিস, ডাটা সল্যুশন, মিডিয়া প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করছে। এছাড়া, আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি দপ্তরে অটোমেশন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা