× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আনছে আলিবাবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১২:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীনের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা চ্যাটজিপিটির মতো নিজস্ব চ্যাট বট আনার ঘোষণা দিয়েছে। আলিবাবার নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) নাম টঙ্গি কিয়ানওয়েন। 

আলিবাবার ক্লাউড পরিচালনা ইউনিট জানায়, টঙ্গি কিয়ানওয়েন চ্যাট বট ভবিষ্যতে আলিবাবার ব্যবসার সঙ্গে যুক্ত করা হবে। তবে কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে তা জানায়নি।

সম্প্রতি বিশ্বব্যাপী অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের নিজেদের তৈরি এআই চ্যাটবট উন্মোচন করেছে। ফলে চলতি বছর চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আনার পরিকল্পনার কথা জানাল আলিবাবা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চ্যাটজিপিটির মতোই টঙ্গি কিয়ানওয়েন হাজারো প্রশ্নের উত্তর খুঁজে দেবে। তবে এর ইংরেজি নাম এখনও ঠিক করেনি আলিবাবা। 

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেন, আমরা এখন এআই উৎপাদন ও ক্লাউড কম্পিউটিংয়ের (পরিচালনা) দ্বারা চালিত প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। টঙ্গি কিয়ানওয়েন চীনা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় কাজ করতে পারবে। 

এদিকে আলিবাবার এআই প্রথমিকভাবে ডিংটক অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে। ডিংটক আলিবাবার কর্মক্ষেত্রের মেসেজিং অ্যাপ। 

আলিবাবা জানায়, টঙ্গি কিয়ানওয়েন এআই মিটিংয়ে কথোপকথনকে লিখিত নোটে পরিণত করা, ইমেইল লেখা এবং ব্যবসায়িক প্রস্তাবের খসড়া তৈরিসহ নানা ধরনের কাজ করতে পারে।  সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা