× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুনাফা দেওয়া স্থগিত করল ফার্স্ট রিপাবলিক ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৫:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের অর্থনৈতিক সংকট যেন পিছু ছাড়ছে না। অল্প সময়ের মধ্যে দুটি ব্যাংক বন্ধ হওয়ার পর দেশটির আরও অনেক ব্যাংকের আর্থিক সংগতি নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। এর আগে ব্যাংক খাতের গবেষণা সংস্থা মুডিসের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটির ব্যাংকের আর্থিক টানাপড়েনের চিত্র ফুটে উঠেছিল। 

শুরু থেকেই দৈন্যের কারণে আলোচনায় ছিল দেশটির ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এবার আর্থিক সংকটের দোহাই দিয়ে ব্যাংকে জমা রাখা গ্রাহকের অর্থের বিপরীতে মুনাফা দেওয়া আপাতত স্থগিত করেছে ব্যাংকটি। গত শুক্রবার ব্যাংকটির নীতিনির্ধারকরা এমন সিদ্ধান্ত নিয়েছে।

গত মাসে সিলিকন ভ্যালি ব্যাংকের পর এবার ফার্স্ট রিপাবলিক ব্যাংকও গ্রাহকের সঞ্চয়ের বিপরীতে লভ্যাংশ দেওয়া স্থগিত করল। এদিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম দুটি ব্যাংকের পতনের পরেই জানা যায় ফার্স্ট রিপাবলিক ব্যাংকের নড়বড়ে অবস্থার কথা। এমন অস্থিতিশীল পরিস্থিতি থেকে উদ্ধার করতে ব্যাংকটিতে ৩ হাজার কোটি ডলার আমানত হিসেবে জমা রেখেছে দেশটির অন্যান্য ব্যাংক। 

এদিকে মুডিসের করা ডাউনগ্রেড রেটিংয়ে শুরুর দিকেই আছে ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এর পেছনে আরও আছে জিওনস ব্যাংক করপোরেশন, ওয়েস্টার্ন অ্যালায়েন্স ব্যাংক করপোরেশন, কমেরিকা ইনকরপোরেশন, ইউএমবি ফিন্যান্সিয়াল করপোরেশন এবং ইনট্রাস্ট ফিন্যান্সিয়াল করপোরেশন। সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা