প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২০:১৪ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২৩:২৫ পিএম
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ক্রোনী গ্রুপ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রবা ফটো
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ক্রোনী গ্রুপ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ক্রোনী গ্রুপের প্রায় ৬০০০ নারী কর্মী ‘নিবেদিতা’ ইনস্যুরেন্স কভারেজের আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নিবেদিতা হলো নারীদের স্বাস্থ্য, সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষায়িত একটি ইনস্যুরেন্স পলিসি। এর মাধ্যমে নারীরা আইপিডি, ওপিডি, মাতৃত্ব ভাতা, টেলি-কনসালটেশন, ট্রমা ভাতা ইত্যাদি সুবিধা গ্রহণ করতে পারেন।
৩০ মার্চ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী এবং ক্রোনী গ্রুপের চেয়ারপারসন ও বিজিএমইএ পরিচালক নীলা হোসনে আরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ডিজিটাল বিজনেস বিভাগের প্রধান মনিরুজ্জামান খান, ক্রোনী গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার সান্তনু বড়ুয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিবেদিতা নারীদের জন্য বিশেষভাবে নির্মিত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের একটি যুগান্তকারী বীমা পরিকল্প, যার জন্য ফারজানা চৌধুরী ২০১৬ সালে এসডিজি-৫ তে নারীর সমতা বাস্তবায়নে তার অগ্রণী অবদানের জন্য লোকাল এসডিজি পাইওনিয়ার হিসেবে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট থেকে স্বীকৃতি পেয়েছেন।
ফারজানা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের নারীদের সামগ্রিক প্রয়োজনগুলোকে বিবেচনা করে তাদের স্বাস্থ্য, সামাজিক ও আর্থিক নিরাপত্তা ও সমতা নিশ্চিত করার উদ্দেশে ‘নিবেদিতা’ নামক ইনস্যুরেন্স স্কিমটি ডিজাইন করা হয়েছে। আর সেই লক্ষ্য অর্জনের পথে ক্রোনী গ্রুপকে সহযাত্রী হিসেবে পেয়ে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘ক্রোনী গ্রুপের দীর্ঘ ২৯ বছরের যাত্রার এই পর্যায়ে নিয়ে আসার পেছনে কর্মীদের অবদান অনস্বীকার্য। ক্রোনী গ্রুপের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের কর্মীদের সামাজিক নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে আমাদের পাশে পেয়ে আমরা আনন্দিত, কারণ আমি বিশ্বাস করি, নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা নিবেদিতা ইনস্যুরেন্স পরিকল্পটি আমাদের নারী কর্মীদের সামাজিক, স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ভূমিকা রাখবে।’