প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৯:২৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৯:৪৬ পিএম
বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে কর্মকর্তারা।
দেশের প্রশিক্ষণপ্রাপ্ত বা বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের ১ হাজার কোটি টাকার অংশগ্রহণমূলক চুক্তি সই হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) এ চুক্তি সই হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহাম্মদের উপস্থিতিতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এ চুক্তিতে সই করেন।