× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিনির দাম কেজিতে ৩ টাকা কমল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:২১ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কেজিতে ৩ টাকা কমিয়ে পরিশোধিত চিনির দাম সমন্বয় করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে খোলা চিনির দাম প্রতি কেজি ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মার্চ দ্রব্যমূল্য এবং বাজার পরিস্থিতি সংক্রান্ত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ২৭ মার্চ আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী চিনির খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম খুচরা পর্যায়ে নির্ধারণ করা হয়েছিল ১০৭ টাকা। আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছিল ১১২ টাকা। যদিও তা বাজারে খুব একটা কার্যক্রম হয়নি। বর্তমানে বাজারে প্রতি কেজি খোলা এবং প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১১৫ টাকা দরে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা