× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ দিয়ে মামলা নিষ্পত্তির চেষ্টা জনসনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১২:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জনসন অ্যান্ড জনসন কোম্পানির পাউডার নিয়ে কয়েক বছর ধরেই বিতর্ক চলছে। ওই পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গেছে। অ্যাসবেস্টস শিশুর শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর সংস্পর্শে এলে ক্যানসার পর্যন্ত হতে পারে। এমন অভিযোগেই চলছে বিতর্ক। এ ছাড়া দীর্ঘ সময় ধরে এ-সংক্রান্ত মামলা চলছে জনসন অ্যান্ড জনসন কোম্পানির বিরুদ্ধে। আর তাই এবার বড় অঙ্কের অর্থ দিয়ে পুরো ব্যাপারটা নিষ্পত্তি করতে চাইছে জনসন। 

এ-সংক্রান্ত মামলাগুলো নিষ্পিত্তি করতে ৮৯০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে সমঝোতার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৩ হাজার ৭৫৪ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।

নিউজ এজেন্সি এএফপি বলছে, ওভারিয়ান ক্যানসারের জন্য দায়ী অ্যাসবেস্টসের চিহ্ন ধারণকারী ট্যালকম পাউডার নিয়ে জনসন অ্যান্ড জনসন হাজার হাজার মামলার সম্মুখীন হয়েছে। মার্কিন এই প্রতিষ্ঠানটি অবশ্য কখনোই তাদের ভুল স্বীকার করেনি। তবে ২০২০ সালের মে মাসে তারা যুক্তরাষ্ট্র এবং কানাডায় তাদের ট্যালকভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেয়। সূত্র : এএফপি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা