× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, তাৎক্ষণিক লেনদেন বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৯:৪৩ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৯:৫৭ পিএম

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, তাৎক্ষণিক লেনদেন বন্ধ

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হওয়ায় বুধবার (৫ এপ্রিল) ইন্টারনেট ব্যাংকিং ব্যাহত হয়েছে। তবে কী কারণে সার্ভার ডাউন হয়েছে, তা কেউ বলতে পারছে না। সার্ভারে সমস্যার কারণে এনপিএসবি বা তাৎক্ষণিক লেনদেনসেবা ব্যাহত হয়েছে। দুপুর সাড়ে ১২টার কিছু পরে বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিকল হয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তা পুনরায় চালু করা যায়নি।

কেন্দ্রীয় ব্যাংকের আইসিটি অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাকির হাসান বলেন, ’আমরা আমাদের আইটি সিস্টেমে একটি প্রযুক্তিগত ত্রুটি অনুভব করছি এবং সমস্যাটি সমাধানের জন্য কাজ চলছে।’

কর্মকর্তারা বলছেন, সার্ভারের ক্রটির আইটি সমস্যার কারণে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সিস্টেমের মাধ্যমে লেনদেন ব্যাহত হয়েছে। এনপিএসবি হলো, একটি দেশীয় এটিএম শেয়ারিং নেটওয়ার্ক, যা বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়।

একটি বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে জানা যায়, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্রক্রিয়া বাধাগ্রস্ত হলেও বিএফটিএন-চেক ক্লিয়ারিংয়ে কোনো সমস্যা ছিল না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা