× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৯:৩৪ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৯:৪৮ পিএম

এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস’পালন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। সংগৃহীত ছবি

এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস’পালন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩’ পালন করেছে এমটিবি ফাউন্ডেশন। সম্প্রতি পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের (পিএফডিএ ভিটিসি) সহযোগিতায় দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন।’

মিউচুয়াাল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো রেইস উদ্দীন আহমাদ এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরীর উপস্থিতিতে পিএফডিএ ভিটিসি প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমটিবি ফাউন্ডেশন অটিজম এবং স্নায়বিক প্রতিবন্ধী তরুণ ব্যক্তিদের শেখার সুযোগ প্রদানের মাধ্যমে অটিজম আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাতে তারা নিজেদের উন্নতির পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে। এমটিবি ফাউন্ডেশন অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের উপর জোর দেয়। কারণ এটি তাদের অধিকার এবং কৃতিত্বের স্বীকৃতির পাশাপাশি নিজেদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য ব্যবহারিক দক্ষতা এবং জ্ঞান প্রদান করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা