× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাস্টারকার্ড থেকে নগদের অ্যাড মানিতে লাখপতি হওয়ার সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৫:০৭ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৬:৫১ পিএম

মাস্টারকার্ড থেকে নগদের অ্যাড মানিতে লাখপতি হওয়ার সুযোগ

ঈদের আগে আরও একটি মেগা ক্যাম্পেইন শুরু করেছে নগদ লিমিটেড। ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের ডেবিট, ক্রেডিট বা প্রি-পেইড মাস্টারকার্ড থেকে নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি করলে একজন গ্রাহক হয়ে যেতে পারেন লাখপতি। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণের টাকা অ্যাড মানিতেও থাকছে বিভিন্ন পরিমাণ ক্যাশ-বোনাস।

নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত। এ ক্যাম্পেইন চলাকালে সাতটি ক্যাটাগরিতে নির্ধারিত পরিমাণ টাকা অ্যাড করলে প্রতি ক্যাটাগরির লেনদনের জন্য একবার করে ক্যাশ-বোনাস (অনুমোদিত পরিমাণ অনুযায়ী) এবং সর্বমোট ১০০০ টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস উপভোগ করা যাবে। একজন গ্রাহক তিন কর্মদিবসের মধ্যে ক্যাশ-বোনাস পেয়ে যাবেন।

সাতটি নির্ধারিত পরিমাণ ক্যাটাগরি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাড মানি করে একজন গ্রাহক ক্যাশ-বোনাস উপভোগ করতে পারেন। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে স্বল্পতম সময়ে সর্বোচ্চ পরিমাণ টাকা অ্যাড মানি করে শীর্ষ তিন জন মনোনীত গ্রাহক পেতে পারেন তিনটি মেগা উপহার। যার প্রথম উপহার ১ লাখ টাকা, দ্বিতীয় উপহার ৭৫ হাজার টাকা ও তৃতীয় উপহার ৫০ হাজার টাকা।

এছাড়া সাতটি ক্যাটাগরির মধ্যে মাস্টারকার্ড গ্রাহকরা নগদ অ্যাপের মাধ্যমে ৩ হাজার ২৫ টাকা অ্যাড মানি করলে পাবেন ২৫ টাকা ক্যাশ-বোনাস, ৫ হাজার ৩৫ টাকা অ্যাড মানি করলে ৩৫ টাকা ক্যাশ-বোনাস, ১০ হাজার ৭৫ টাকা অ্যাড মানি করলে ৭৫ টাকা ক্যাশ-বোনাস, ১৫ হাজার ১১৫ টাকা অ্যাড মানিতে ১১৫ টাকা ক্যাশ-বোনাস, ২০ হাজার ১৫৫ টাকা অ্যাড মানিতে ১৫৫ টাকা ক্যাশ-বোনাস, ৩০ হাজার ২৪৫ টাকা অ্যাড মানিতে ২৪৫ টাকা ক্যাশ-বোনাস, ৪০ হাজার ৩৫০ টাকা অ্যাড মানিতে ৩৫০ টাকা ক্যাশ-বোনাস উপভোগ করতে পারবেন নগদ গ্রাহকেরা।

নগদ-এর মেগা ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য একজন গ্রাহকের নগদ অ্যাকাউন্ট ফুল প্রোফাইলে থাকতে হবে এবং লাখপতি মেগা অফার জেতার জন্য উপরিল্লিখিত যেকোনো পরিমাণ টাকা অ্যাড মানি করে স্বল্পতম সময়ে সর্বোচ্চ টাকা অ্যাড মানি করতে হবে।

ক্যাম্পেইনের বিষয়ে নগদ লিমিটেডের চিফ কমার্সিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী বলেন, আমরা এমন একটি অফার দিতে পেরে আনন্দিত। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের মাস্টারকার্ড থেকে নগদ-এর অ্যাপে লেনদেন করে গ্রাহকেরা এ অফার উপভোগ করতে পারবেন। আমরা চাই মানুষ এখন লেস ক্যাশ ব্যবহার করে ডিজিটাল জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠুক।

মেগা এ ক্যাম্পেইন বিষয়ে আরও বিস্তারিত জানতে নগদ-এর ভেরিফায়েড ফেসবুক পেইজ অথবা ওয়েবসাইটে নজর রাখতে পারেন গ্রাহকেরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা