× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফুলবাড়িয়া শাখার কার্যক্রম সাময়িক বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:২২ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৫:৩৮ পিএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফুলবাড়িয়া শাখার কার্যক্রম সাময়িক বন্ধ

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়ে। আগুনে বঙ্গবাজার পুরোপুরি পুড়ে গেলেও এনেক্স টাওয়ারে ক্ষয়ক্ষতি কম হয়েছে। 

তবে অগ্নিকাণ্ডের পরপরই ভবনের দ্বিতীয় তলায় থাকা বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট (এমটিবি) ব্যাংকের ফুলবাড়িয়া শাখার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংকিং কার্যক্রম আবার সচল হবে বলে জানিয়েছে ব্যাংকটির জনসংযোগ বিভাগ। 

এ বিভাগের প্রধান কর্মকর্তা আজম খান বলেন, আমাদের ফুলবাড়িয়া শাখার কোন ক্ষয়-ক্ষতি হয়নি। মার্কেট ক্ষতিগ্রস্ত হওয়ায়  শাখাটির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। যেহেতু অনলাইন ব্যাংকিং আছে তাই যে কোন শাখা থেকে গ্রাহক সেবা নিতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবারও ফুলবাড়িয়া শাখার কার্যক্রম পরিচালনা করবো।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা