× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণ ও রুপার অলংকারে ভ্যাট কমিয়ে ৩ শতাংশ করার দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৯:৪২ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৯:৫৯ পিএম

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে বাজুস সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর উপস্থিত ছিলেন। প্রবা ফটো

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে বাজুস সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর উপস্থিত ছিলেন। প্রবা ফটো

জুয়েলারি ব্যবসায় স্বর্ণ, স্বর্ণের অলংকার এবং রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে ভ্যাটহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাজুস সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, সংগঠনের সহসভাপতি মো. রিপনুল হাসান, সহসম্পাদক সমিত ঘোষ অপু, স্ট্যাডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের সদস্য সচিব পবন কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল।

সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি আনোয়ার হোসেন আগামী বাজেটে অন্তর্ভুক্তির জন্য বাজুসের প্রস্তাবনাগুলো তুলে ধরেন। তিনি বলেন, ’ইএফডি মেশিনের মাধ্যমে সকল জুয়েলারি শিল্পে স্বচ্ছতা নিয়ন্ত্রিত হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব নিবন্ধনকৃত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন বিতরণ করতে হবে। এ ছাড়া বর্তমানে অপরিশোধিত আকরিক স্বর্ণের ক্ষেত্রে আরোপিত সম্পূরক শুল্ক (সিডি) ৫ শতাংশ থেকে কমিয়ে আমদানি শুল্ক শর্তসাপেক্ষে ১ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। আর আংশিক পরিশোধিত স্বর্ণের ক্ষেত্রে সিডি ১০ শতাংশের পরিবর্তে আইআরসিধারী এবং ভ্যাট কমপ্লায়েন্ট শিল্পের জন্য শুল্কহার ৫ শতাংশ করার দাবি জানাই। একই সঙ্গে হীরা শিল্প বিকাশে কাটিং ও প্রক্রিয়াজাতকরণে প্রয়োজনীয় আমদানিকৃত রাফ ডায়মন্ডে সহনশীল শুল্কহার নির্ধারণ করারও প্রস্তাব করছি।’

প্রস্তাবনায় আরও বলা হয়, বৈধ পথে মসৃণ হীরা আমদানিতে উৎসাহ জোগাতে ডায়মন্ড অলংকারে সর্বোচ্চ ৪০ শতাংশ মূল্য সংযোজন করার জন্য ব্যবসাবান্ধব শুল্কহার নির্ধারণ। একই সঙ্গে আয়কর আইনে ৪৬-(বিধি) (২) ধারার অধীনে গোল্ড রিফাইনারি বা স্বর্ণ পরিশোধনাগার শিল্পে ১০ বছরের জন্য কর অবকাশ বা ট্যাক্স হলিডে দেওয়ার দাবি করে বাজুস।

সংবাদ সম্মেলনে স্বর্ণের অলংকার প্রস্তুত করার উদ্দেশ্যে আমদানিকৃত কাঁচামাল ও মেশিনারিজের ক্ষেত্রে সব ধরনের শুল্ক কর অব্যাহতি প্রদানসহ ১০ বছরের জন্য কর অবকাশ বা ট্যাক্স হলিডে প্রদানেরও প্রস্তাব করা হয়। এ ছাড়া বৈধভাবে স্বর্ণের বার, স্বর্ণের অলংকার, স্বর্ণের কয়েন রপ্তানি উৎসাহিত করতে কমপক্ষে ২০ শতাংশ মূল্য সংযোজন করার শর্তে রপ্তানিকারকদের মোট মূল্য সংযোজনের ৫০ শতাংশ হারে আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি করা হয়।

স্বর্ণ শিল্পের বিকাশে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে এইচএস কোডভিত্তিক ‘অস্বাভাবিক শুল্কহার’সমূহ কমিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে শুল্কহার সমন্বয় করার প্রস্তাব করা হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০২২ ধারা ১২৬(ক) অর্থ আইন, ২০১৯ (২০১৯ সালের ১০ নং আইন) -এর ১০২ ধারা বলে, চোরাচালান প্রতিরোধ করতে গিয়ে কাস্টমস কর্তৃপক্ষসহ সব আইন প্রয়োগকারী সংস্থার উদ্ধার করা সোনার মোট পরিমাণের ২৫ শতাংশ সংস্থাসমূহের সদস্যদের পুরস্কার হিসেবে প্রদান করার দাবি করে বাজুস। এ ছাড়া ব্যাগেজ রুলের আওতায় সোনার বার ও অলংকার আনার সুবিধা অপব্যবহারের কারণে ডলার সংকট, চোরাচালান ও মানি লন্ডারিংয়ে কী প্রভাব পড়ছে, তা নিরূপণে বাজুসকে যুক্ত করে যৌথ সমীক্ষা পরিচালনা করার প্রস্তাব করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা