× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ম্যাকডোনাল্ডসের সব অফিস বন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৭:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যুক্তরাষ্ট্রের বার্গার চেইন ম্যাকডোনাল্ডস তাদের সব অফিস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির বৃহত্তর পুনর্গঠনের অংশ হিসেবে করপোরেট কর্মীদের ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহে ছাঁটাই শুরু হবে। 

প্রতিষ্ঠানটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে জানিয়েছে, কর্মীদের চলতি সপ্তাহের সোম থেকে বুধবার পর্যন্ত বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে কতজন কর্মীকে ছাঁটাই করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

ই-মেইলে বলা হয়েছে, ৩ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে আমরা কর্মীদের ভূমিকা এবং সংখ্যা নিয়ে পুনর্বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করব। কর্মীদের কাছে পাঠানো ম্যাকডোনাল্ডসের ই-মেইলের কপি পেয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এ ছাড়া ম্যাকডোনাল্ডস কর্মীদের সদর দপ্তরের সঙ্গে যুক্ত বিক্রেতা এবং অন্যান্য বাইরের পক্ষের সঙ্গে যাবতীয় ব্যক্তিগত বৈঠক বাতিল করতে বলা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ম্যাকডোনাল্ডসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি। রয়টার্স জানায়, ম্যাকডোনাল্ডস সোমবারের মধ্যে মূল সিদ্ধান্ত ঘোষণা করা শুরু করবে বলে আশা করা হচ্ছে।

অর্থনৈতিক মন্দা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলায় বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। গুগল, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানও সম্প্রতি গণহারে কর্মী ছাঁটাই করেছে। এবার সেই তালিকায় যোগ হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডসের নামও।

সূত্র : রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা