× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজানে টিসিবির দ্বিতীয় ধাপের কার্যক্রম সোমবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ২০:৩৯ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ২০:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রমজান উপলক্ষে দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রবিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ কথা জানায়। এতে বলা হয়েছে, চলতি মাসের ৩ তারিখ অর্থাৎ সোমবার থেকে ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সাধারণ চিনি, মসুর ডাল, সয়াবিন তেল কিনতে পারবেন। আর এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান অথবা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে। 

পণ্য বিক্রির এ কার্যক্রমে একজন ভোক্তা চিনি ৬০ টাকা দরে ১ কেজি, মসুর ডাল ৭০ টাকা দরে ২ কেজি, সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার করে কিনতে পারবেন। আজ সকাল ১০টায় রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টরে দ্বিতীয় ধাপের এই পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা