× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনিয়োগ আকর্ষণে বেপজা ও বিসিসিসিআইয়ের সমঝোতা স্বাক্ষর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ২০:০৪ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:৩৬ পিএম

বেপজা ও বিসিসিসিআইয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

বেপজা ও বিসিসিসিআইয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী বাংলাদেশের পরিচিতি বাড়ানো, ব্র্যান্ডিংয়ে সহযোগিতা করা এবং ইপিজেডগুলোতে চীনা বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।

রবিবার (২ এপ্রিল) ঢাকায় বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও বিসিসিসিআইয়ে মহাসচিব আল মামুন মৃধা।

এই সমঝোতার ফলে যৌথ পরামর্শ সভা, বিনিয়োগ সংলাপ, সম্মেলন, সেমিনার, গোল টেবিল বৈঠক, প্রদর্শনী, রোড শো প্রভৃতির মাধ্যমে ইপিজেডগুলোতে ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ আকর্ষণে যৌথভাবে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর  হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক নাহিদ মুন্সী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা