× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদন শুরু আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৭:০১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

আজ সোমবার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ শুরু করবে ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, যা চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

গত ২৩ মার্চ যেসব সাধারণ ও প্রবাসী বিনিয়োগকারীর বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে (বিও) যথাক্রমে ৫০ হাজার ও এক লাখ টাকা মূল্যের ম্যাচিউর শেয়ার ছিল, শুধু তারাই ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের আইপিও শেয়ারের জন্য আবেদন করতে পারবেন।

আইপিও প্রসপেক্টাস অনুযায়ী, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা তুলবে। এজন্য প্রতিটি শেয়ারের অফার মূল্য ধরা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআরে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে খরচ করা হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড। 

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ অনুমোদন, ঘোষণা বা বিতরণ করতে পারবে না। 

২০১৩ সালে ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানিকে অনুমোদন দেয় সরকার। ওই বছর থেকেই কোম্পানিটি তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুমোদনের শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল পুঁজিবাজারে তালিকাভুক্তির বাধ্যবাধকতা। এরই অংশ হিসেবে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা