× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলার গ্যাস পরিবহনের কাজ পেল ইন্ট্রাকো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৬:৫৪ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৭:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দ্বীপজেলা ভোলায় আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করে ঢাকার আশপাশের শিল্প এলাকায় বিপণনের দায়িত্ব পেল বেসরকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

বৃহস্পতিবার (৩০ মার্চ) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ইন্ট্রাকোকে আগামী ১০ বছরের জন্য কাজটি দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ইন্ট্রাকো প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি গ্যাস পরিবহন করবে এবং পরবর্তী ২০ এমএমসিএফডি করে গ্যাস কম্প্রেসড করে সিএনজি আকারে পরিবহন করবে ইন্ট্রাকো। কোম্পানিটির সঙ্গে ১০ বছর মেয়াদি চুক্তি করার অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী জুন নাগাদ ভোলার গ্যাস সিএনজি আকারে শিল্পগ্রাহকদের কাছে যাবে বলে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার কিছুদিন আগে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন।

অতিরিক্ত সচিব আরও জানান, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ১ হাজার ২৯৩টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং তৎসংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিংয়ের জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা সামিট কমিউনিকেশনের সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

একই প্রকল্পের আওতায় ১ হাজার ৩০৭টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং তৎসংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিংয়ের জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা ফাইবার অ্যাট হোমের সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা