× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজনি থেকে বাদ পড়লেন মার্ভেলের চেয়ারম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ২২:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্ভেল এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান আইজ্যাক আইকে পার্লমুটারকে ছাঁটাই করেছে ওয়াল্ট ডিজনি করপোরেশন। প্রতিষ্ঠানের খরচ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজনি। তবে মার্ভেল পার্লমুটাররে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। 

এদিকে বিশেষ সূত্রে জানা যায়, মার্ভেল এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ড্যান বাকলে এবং মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফেইজ তাদের স্ব স্ব অবস্থানে চাকরিতে বলবৎ থাকবেন।

গত বুধবার মার্ভেল এক্সিকিউটিভদের জানানো হয়েছিল, মার্ভেলের কমিক বই প্রকাশনা বিভাগ ও পণ্য এবং করপোরেট বিভাগের কর্মীরা আপাতত ডিজনি বৃহত্তর ব্যবসায়িক ইউনিটের সঙ্গে কাজ করবেন। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রায় ৫৫০ কোটি ডলার খরচ বাঁচাতে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল ওয়াল্ট ডিজনি। গত সোমবার সেই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। ডিজনি জানিয়েছিল, খরচ কমানো ও প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর জন্য কর্মী ছাঁটাই করা হবে। ডিজনির পার্ক, স্ট্রিমিং পরিষেবা, টিভি নেটওয়ার্ক ও ফিল্মসহ বেশ কয়েকটি বিভাগ থাকলেও শুধু ডিজনি এন্টারটেইনমেন্ট, ডিজনি পার্ক, পণ্য ও করপোরেট বিভাগের কর্মী ছাঁটাই করা হবে। সূত্র : রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা