× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাটার স্পেয়ার পার্টস এখন থেকে কেনা যাবে অনলাইনে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ২১:৪৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

অনলাইনে গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রি শুরু করেছে দেশের শীর্ষ অটো মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান নিটল মটরস।

অনলাইনভিত্তিক বিক্রয় সেবা ই-দোকানের  এর মাধ্যমে টাটা গাড়ির গ্রাহকরা তাদের প্রয়োজনীয় স্পেয়ার পার্টসগুলো   https://www.nitoltata-edukan.com/ থেকে অর্ডার করতে পারবেন। অনলাইন সেবার প্লাটফর্মটিতে পেমেন্ট করার ব্যবস্থা করে দেবে সূর্যপে পেমেন্ট গেটওয়ে কোম্পানি। এর ফলে ক্রেতাদের বিকাশ-নগদ-এম ক্যাশসহ নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার ৩০ মার্চ একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান রাজধানীর মহাখালীতে অবস্থিত নিটল নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত হয়। এ সময় নিটল নিলয় গ্রুপের স্পেয়ার পার্টস ডিভিশনের হেড এস এ এইচ ইসমাইল বলেন, "সূর্যপের মাধ্যমে এই অনলাইন পেমেন্ট ব্যবস্থা টাটা'র স্পেয়ার পার্টস ক্রয়ে নতুন মাধ্যমের সূচনা করবে এবং গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে।"

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেংকেটেস আলবাল (রিজিওনাল ম্যানেজার, কাস্টমার কেয়ার, টাটা মটরস), সুমিত রায় (ডেপুটি জেনারেল ম্যানেজার, আইবি -কলকাতা, কান্ট্রি কাস্টমার কেয়ার -বাংলাদেশ,টাটা মটরস), নিটল মটরস লিমিটেডের ডিরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ আবদুল মতিন (অব.), ফাইন্যান্স ডিরেক্টর জনাব মুহাম্মাদ সেলিম, সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা