× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জৈব জ্বালানি শোধনাগারে বিনিয়োগ করবে এয়ারবাস কান্তাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৯:৪৮ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৯:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এয়ারবাস কান্তাস এবং এয়ারবাস এসই যৌথভাবে অস্ট্রেলিয়ায় জৈব জ্বালানি শোধনাগারে ২০ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। দেশটির কুইন্সল্যান্ড রাজ্যে স্থাপিত জৈব জ্বালানি শোধনাগারে কৃষি বাই প্রোডাক্টকে কাজে লাগিয়ে বিমানের জ্বালানি (এসএএফ) তৈরি করতে এ বিনিয়োগ করা হবে। এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) কান্তাস জানায়, প্রাথমিক পর্যায়ের উন্নয়নের জন্য বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো জেট জিরো অস্ট্রেলিয়া এবং এসএএফ প্রযুক্তি ফার্মের সহযোগিতায় যৌথভাবে বিমানের জ্বালানি উৎপাদন করবে। 

আগামী বছর শোধনাগারটির নির্মাণকাজ শুরু হবে। এখান থেকে প্রতিবছর ১০ কোটি লিটার জৈব জ্বালানি এসএএফ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এসএএফ ব্যবহার করতে এয়ারবাসের ইঞ্জিনের কোনো পরিবর্তন করতে হবে না। তবে এটিকে প্রচলিত জেট ফুয়েলের সঙ্গে মিশ্রিত করা যেতে পারে। এতে এয়ারবাসের ৮০ শতাংশ পর্যন্ত কার্বন নির্গমনের হার কমে যাবে। এই জৈব জ্বালানি উৎপাদন পরিবেশবান্ধব। কারণ কৃষির অবশিষ্টাংশ এবং কাঠের বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে এসএএফ তৈরি করা হয়। যা প্রচলিত জেট জ্বালানির তুলনায় কম ক্ষতিকর পদার্থ পরিবেশে নির্গমন করে।

সূত্র : রয়টার্স  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা