× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনকে ২০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২২:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাংক যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের খাদ্যনিরাপত্তা ও অপুষ্টি মোকাবিলায় ২০ কোটি ৭০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। 

বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের দেওয়া এই অনুদানে ১৮ লাখ ইয়েমেনি পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এই বরাদ্দ যুদ্ধ, মূল্যস্ফীতি, জলবায়ু সম্পর্কিত জরুরি অবস্থা মোকাবিলা, গত আগস্ট-সেপ্টেম্বরের বন্যা এবং কোভিড-১৯ মহামারিতে সৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতি থেকে দরিদ্র পরিবারগুলোকে সহায়তা দেবে।

২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ওই সময় হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ অংশ দখল করে নেয়। পরে দেশটিতে চেপে বসে যুদ্ধ। সৌদি আরবের নেতৃত্বে একটি জোট আগের সরকারকে ক্ষমতায় ফিরিয়ে দিতে ২০১৫ সালের প্রথম দিকে সামরিক হস্তক্ষেপ শুরু হয়।

বর্তমানে দেশটির নারী-শিশুরা বছরের পর বছর ধরে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। তাদের সহায়সম্পদ, ঘরবাড়ি সবই যুদ্ধে শেষ হয়ে গেছে। দেশটিতে চরম মানবিক সংকট বিরাজ করছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা