× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় টুকরো হচ্ছে আলিবাবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২২:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ভেঙে ছয়টি ইউনিটে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন শেয়ারহোল্ডাররা। এ খবর ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে। আলিবাবা জানায়, ২২ হাজার কোটি ডলারের সাম্রাজ্য ছয়টি প্রধান ইউনিটে ভাগ হবে। ছয়টি ইউনিটের মধ্যে পাঁচটি নতুন তহবিল সংগ্রহ করবে এবং বাজারে শেয়ার ছাড়বে।

গত মঙ্গলবার নিউইয়র্কে আলিবাবার শেয়ারদর বেড়েছে ১৪ শতাংশের বেশি এবং বুধবার হংকংয়ে বেড়েছে ১৩ শতাংশের বেশি। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা চীনে ফিরে আসার পর প্রতিষ্ঠানটির নতুন সিদ্ধান্তের খবর চাউর হয়। দীর্ঘদিন ধরেই জনসমক্ষে ছিলেন না জ্যাক মা। স্পষ্টভাবে জানা যাচ্ছিল না তার অবস্থান এবং অন্যান্য খবর। 

আলিবাবার পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা বিভক্ত করার সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের ২৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সংস্কার। পুনর্গঠিত প্রতিটি ইউনিটের নিজস্ব প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ থাকবে। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

নতুন ইউনিটগুলোর বাজার ও শিল্প সম্প্রসারণ এবং সম্ভাবনা রয়েছে। যার ফলে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং হংকং স্টক এক্সচেঞ্জের শেয়ার বৃদ্ধি হয়েছে।

এদিকে আলিবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, প্রতিটি ইউনিট প্রস্তুত হলেই তহবিল গঠন এবং শেয়ার ছাড়তে পারবে। সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা