× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ উপলক্ষে নতুন নোট আসছে ৯ এপ্রিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৮:৫৮ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৯:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন ব্যাংক নোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৯ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। এ কর্মসূচি চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বন্ধ থাকবে নতুন টাকা দেওয়ার কাজ। 

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণ করতে পারবেন।

যে ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে : এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বাবু বাজার শাখা, ঢাকা। পূবালী ব্যাংক লিমিটেড, সদরঘাট শাখা, ঢাকা। জনতা ব্যাংক লিমিটেড, আব্দুল গণি রোড করপোরেট শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড, জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, ঢাকা। রুপালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়, ঢাকা। এক্সিম ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লিমিটেড, রমনা করপোরেট শাখা, ঢাকা। ওয়ান ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, নন্দীপাড়া শাখা, ঢাকা। এনসিসি ব্যাংক লিমিটেড, মালিবাগ শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড, রামপুরা টিভি শাখা, ঢাকা। এবি ব্যাংক লিমিটেড, প্রগতি সরণি শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, বসুন্ধরা শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লিমিটেড, বনানী-১১ শাখা, ঢাকা। আইএফআইসি ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা। ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। প্রাইম ব্যাংক লিমিটেড, এলিফেন্ট রোড শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, নিউমার্কেট শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর শাখা, ঢাকা। ব্র্যাক ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লিমিটেড, জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। এক্সিম ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। দি সিটি ব্যাংক লিমিটেড, বেগম রোকেয়া সরণি শাখা, ঢাকা। জনতা ব্যাংক লিমিটেড, রজনীগন্ধা, ঢাকা ( সাবেক কচুক্ষেত করপোরেট শাখা)। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, গাউসুল আযম অ্যাভিনিউ শাখা, ঢাকা। রুপালী ব্যাংক লিমিটেড, উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লিমিটেড, কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক লিমিটেড, শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কাচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাভার শাখা, সাভার ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড, কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা