× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ পণ্যের প্যাকেজ বিক্রি শুরু করছে টিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২১:৩১ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২১:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদ ও রমজান মাস উপলক্ষে এপ্রিলে আরেক দফায় ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যা শুরু হবে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে। চলবে ঈদুল ফিতর পর্যন্ত। এবারের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমে থাকবে সয়াবিন তেল, মসুর ডাল এবং চিনি। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে একজন গ্রাহক ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন। এই তিন পণ্যের দাম ধরা হবে যথাক্রমে, সয়াবিন তেলের লিটারপ্রতি ১১০ টাকা, মসুর ডাল কেজিপ্রতি ৭০ টাকা এবং চিনি প্রতিকেজি ৬০ টাকা। এই দরে একজন ফ্যামিলি কার্ডধারী গ্রাহক ৪২০ টাকা বিনিময়ে ৩ পণ্যের সমন্বয় একটি প্যাকেজ কিনতে পারবেন।

এদিকে চলমান ভর্তুকিমূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে দুই-এক দিনের মধ্যেই। টিসিবি দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ূন কবির জানান, ‘এরই মধ্যে ঢাকা আঞ্চলিক কার্যালয়ের অধীনে থাকা ফ্যামিলি কার্ড প্রাপ্তদের ৭৫ শতাংশ মানুষ টিসিবি থেকে পণ্য ক্রয় করেছেন। বাকি ২৫ শতাংশ বিক্রি এক-দুই দিনের মধ্যেই শেষ হবে।’ 

তবে সারা দেশের ফ্যামিলি কার্ডের অধীনে কতো শতাংশ মানুষ পণ্য পেয়েছেন তার হালনাগাদ তথ্য এখনও হাতে আসেনি জানিয়ে হুমায়ূন কবির আরও জানান, এখন পর্যন্ত অনেক জেলাতে পণ্য বিক্রি কার্যক্রম শেষ হওয়ার খবর পেয়েছেন। যেসব জায়গায় বাকি আছে সেগুলোতেও ১-২ দিনের মধ্যে শেষ হবে। কিছু কিছু জায়গায় ফ্যামিলি কার্ডধারীদের একটি বড় অংশ একই দিনে পণ্য নিতে আসায় লাইন দীর্ঘ হলেও এবারের বিক্রি কার্যক্রম নির্বিঘ্নে শেষ হয়েছে। 

চলতি কার্যক্রমে একজন ফ্যামিলি কার্ডধারী ৪৭০ টাকার মূল্যে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা কিনতে পারছেন। আর ১০০ টাকায় ১ কেজি খেজুর কেনার সুযোগ পাচ্ছেন ঢাকার ফ্যামিলি কার্ডধারীরা। চলতি বিক্রয় কার্যক্রম শুরু হয়েছিল ৯ মার্চ। 

ডিজিটাল পরিবার পরিচিত কার্ড : কোভিড পরবর্তীতে নিম্নআয়ের ১ কোটি পরিবারকে ভর্তুকিমূল্যে পণ্য দিতে ফ্যামিলি কার্ড বিতরণ করে সরকার। যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিম্নআয়ের মানুষকে ডিজিটাল পরিবার পরিচিতি কার্ড প্রদান করেছে। যার মাধ্যমে ওই পরিবারগুলো সহজে টিসিবির পণ্য নিতে পারে। এজন্য ডিলাররা এই ডিজিটাল পরিবার পরিচিতি কার্ড স্ক্যান করেই পণ্য বিতরণ করে থাকেন। টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ূন কবির জানান, আগামী ৩-৪ মাসের মধ্যে সবাইকে ডিজিটাল পরিবার পরিচিত কার্ড দেওয়া হবে। 

এর আগে টিসিবি রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করত। এবার উচ্চ মূল্যস্ফীতি ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় রমজানের আগে ও রমজানের মধ্যে দুইবার পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করছে টিসিবি। প্রথম ধাপে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। দ্বিতীয় ধাপ শুরু হবে আগামী এপ্রিল থেকে। 

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। দুই পর্বে চলবে এ কার্যক্রম। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন।

এতে আরও বলা হয়, ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা