× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইওনিয়ার ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২১:২৪ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২১:৩৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। মঙ্গলবার (২৮ মার্চ)  ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬ টাকা ৯৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮৮ পয়সা, যা আগের বছর ছিল ৪৪ টাকা ২৩ পয়সা। 

এর আগের হিসাব বছরে পাইওনিয়ার ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। যার মধ্যে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।

সদ্যসমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য পাইওনিয়ার ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা