× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচকের উত্থান

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৩ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৭ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচকের উত্থান

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন। সকালে দরবৃদ্ধির মধ্য দিয়ে বেশিরভাগ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসব শেয়ারের দর কমতে থাকে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬০ পয়েন্টে।

তবে সূচক ইতিবাচক থাকলেও দর হারিয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড।  ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে মাত্র ৭২টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৯টির দাম।  

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৭৭ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৩২৩ কোটি টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ২ হাজার ২০১ কোটি টাকা।   

লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। প্রতিষ্ঠানটির ২৬৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার বেচাকেনা হয়েছে ১৮৭ কোটি ৮ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার হাতবদল হয় ১১৯ কোটি ৩০ লাখ টাকা। এই তিনটি কোম্পানির লেনদেনের পরিমাণ ৫৭০ কোটি টাকা। যা মোট লেনদেনের ৩০ শতাংশের বেশি।  

অন্যদিকে পতনের বৃত্ত থেকে বেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে ডিএসইর এসএমই খাতের শেয়ার।  ডিএসএমই-এক্স ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২৩ পয়েন্টে। লেনদেন হওয়া ১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির দাম।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৩ লাখ টাকা। যা আগের দিন চেয়ে ১৫ কোটি  টাকা বেশি।

প্রবা/এমআর/জেআই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা