× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে জ্যাক মার দেখা মিলল চীনে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ২১:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই জনসমক্ষে নেই ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। স্পষ্টভাবে জানা যাচ্ছিল না তার অবস্থান এবং অন্যান্য খবর। সম্প্রতি জ্যাক মা চীনে ফিরেছেন। আলিবাবার মালিকানাধীন হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সোমবার (২৭ মার্চ) চীনের মূল ভূখণ্ডে পৌঁছান জ্যাক মা। আলিবাবার এই প্রতিষ্ঠাতা চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হংঝুতে প্রতিষ্ঠিত একটি স্কুল পরিদর্শন করতেই দেশটিতে পা রাখেন।

জ্যাক মা ২০১৭ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠদান করানো হয়। সূত্রটি জানিয়েছে, জ্যাক মা স্কুলটিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা, চ্যাটজিপিটিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

জ্যাক মা চীনে ফিরেছেন এমন খবর চাউর হওয়ার পরপরই আলিবাবার শেয়ার দর ৪ শতাংশ বেড়ে গেছে। 

জ্যাক মা ২০১৯ সালে তার ৫৫তম জন্মদিনে আলিবাবার চেয়ারম্যানের পদ থেকে অবসর নেন। এরপর তিনি বিশ্বের বিভিন্ন দেশের কৃষিপ্রযুক্তি সম্পর্কে জানতে ভ্রমণ শুরু করেন। তবে তার ভ্রমণপথ চীনা কর্তৃপক্ষ নিবিড়ভাবে অনুসরণ করে থাকে। 


সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা