× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরবরাহ সংকটে চড়ছে জ্বালানি তেলের দাম

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:০২ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৮ পিএম

সরবরাহ সংকটে চড়ছে জ্বালানি তেলের দাম

রাশিয়ার তেল রপ্তানি বন্ধের হুমকিতে বিশ্ববাজারে আবার বেড়েছে জ্বালানির দাম। অস্থির বাজারে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম এক ডলার বেড়েছে। ফলে অপরিশোধিত ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি উঠেছে ৮৮ ডলার ৯১ সেন্টে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘ইউরোপীয় ক্রেতাদের মাধ্যমে তেলের মূল্যসীমা নির্ধারণ করা হলে তেল ও গ্যাস রপ্তানি বন্ধ করা হবে।’

রাশিয়ার পক্ষ থেকে এই হুমকি এড়াতে এক ঘণ্টার মধ্যেই গ্যাসের দাম নির্ধারণ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। সংগঠনটির এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইতোমধ্যে রাশিয়া তাদের গ্যাজপ্রোম নর্ড স্ট্রিম-১ পাইপলাইন থেকে গ্যাস সরবারহ বন্ধ করে দিয়েছে।

তেল বাণিজ্য নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে বিরাজমান সংকট নিয়ে চীনের ব্রোকারেজ প্রতিষ্ঠান হাইটং ফিউচারস জানায়, জ্বালানি তেলের বাজারে অস্থিরতার অন্যতম কারণ  রাশিয়া এবং ইউরোপের মধ্যকার দ্বন্দ্ব। এদিকে জ্বালানির বাজারের টালমাটাল অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিক্রিয়ায় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস দেশটির ফ্র্যাকিং (অনুসন্ধান) নিষেধাজ্ঞা বাতিল ও  উত্তর সাগরের রিজার্ভ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রবা/এমআর/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা