× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজায় ৭০ পণ্যের দাম কমেছে আমিরাতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৬:১৫ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৯:১৯ পিএম

সংযুক্ত আরব আমিরাত রমজান উপলক্ষ্যে ৭০ টি পণ্যের দাম ছয় মাসের জন্য কমেছে। 
 ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত রমজান উপলক্ষ্যে ৭০ টি পণ্যের দাম ছয় মাসের জন্য কমেছে। ছবি : সংগৃহীত

রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৭০টির পণ্যের দাম ছয় মাসের জন্য কমেছে। ভোক্তাদের ওপর অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুবাই-ভিত্তিক খুচরা পণ্য বিক্রেতাদের প্রধান সংগঠন ইউনিয়ন কো-অপারেটিভ। আগামী ২৯ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হয়ে পরবর্তী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।

ঘোষণা অনুযায়ী যেসব প্যণের দাম কমেছে তার মধ্যে রয়েছে পেঁয়াজ, আপেল, হিমায়িত মুরগি, ডিম, ময়দা, তেল এবং আরও অনেক পণ্য। 

এবিষয়ে সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রণালয় দেশের সমবায় সমিতি এবং বিক্রয় আউটলেটের মাধ্যমে ঘোষিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তারা এ উদ্যোগ অনুসরণ করবে। কেননা রমজান মাসে বিভিন্ন পণ্যের দামে ছাড় রয়েছে। গ্রাহকরা আউটলেট এবং সমবায় সমর্থিত দোকান থেকে নির্বাচিত প্রায় ৬ হাজারটি পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে যাচ্ছেন৷

নাগরিক সুবিধা নিশ্চিত করতে আরও দক্ষ নীতি গ্রহণ করা হবে জানিয়ে আরও বলা হয়, ‘দীর্ঘ সময়ের জন্য দেশের নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীদের প্রয়োজনীয়তা মেটাতে সকল মৌলিক পণ্যের কৌশলগত প্রাপ্যতা নিশ্চিত করা হবে। এই পদক্ষেপটি শুধুমাত্র ভোক্তাদের পবিত্র রমজানে স্বস্তি দেবে না বরং বৈশ্বিক মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করতে সাহায্য করবে।’ 

এদিকে ইউনিয়ন কো-অপারেটিভ তার সরবরাহকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে দুবাইতে তাদের সব শাখায় এই প্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ নিশ্চিত করা যায়। সরকার-সমর্থিত খুচরা বিক্রেতারা বলছেন, ‘ইউনিয়ন কো-অপারেটিভ খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণ করতে এবং প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ করে ভোক্তাদের ওপর মূল্যস্ফীতির বোঝা কমাতে এমন পদক্ষেপ নিয়েছে।’ 

সূত্র : খালিজ টাইমস 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা