× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুবিধাবঞ্চিতদের খাদ্যসামগ্রী দিল ঈগল মশার কয়েল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৮:৪৯ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৯:৩২ পিএম

সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিইও রফিকুল আমীন। প্রবা ফটো

সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিইও রফিকুল আমীন। প্রবা ফটো

রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের ব্র্যান্ড ঈগল মশার কয়েল। বুধবার (২২ মার্চ) রাজধানীর মোহাম্মাদপুর ও মিরপুরে ‘সৌহার্দ্যের সাথে আছি পাশে’ শীর্ষক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মোহাম্মাদপুর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতন স্কুল, আগারগাঁওয়ের প্রভাত আনন্দ স্কুল, মিরপুরের স্কুল অব লাইফে বিপুলসংখ্যক সুবিধাবঞ্চিত পরিবারের হাতে উপহার হিসেবে এ খাদ্যসামগ্রী তুলে দেয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিইও রফিকুল আমীন বলেন, ‘আমরা রমজানের সময় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে চেয়েছি। এজন্য কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড ঈগল মশার কয়েলের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস এটি। আমরা চাই আমাদের মতো অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও তাদের নিজেদের জায়গা থেকে এগিয়ে আসুক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াক।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা