× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২০:৫৬ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ২১:২২ পিএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছে

ব্যাংক খাতের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছে। সংযুক্ত আরব আমিরাতে স্পট গোল্ড শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৯৩৯ ডলার হয়েছে। দুবাইতেও কমেছে মূল্যবান এ ধাতুর দাম। 

দুবাই জুয়েলারি গোষ্ঠীর তথ্য অনুসারে, গতকাল বাজার খোলার সময় ২৪ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ লেনদেন হয়েছে ২৩৪ দশমিক ৭৫ দিরহামে, যা আগের দিন বাজার বন্ধের সময় ছিল ২৩৬ দশমিক ৫০ দিরহাম। 

স্বর্ণের অন্যান্য পরিমাপেও পরিবর্তন এসেছে। ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ২১৭ দশমিক ৫ দিরহাম, ২১ ক্যারেট ২১০ দশমিক ৫০ দিরহাম এবং ১৮ ক্যারেট ১৮০ দশমিক ৫ দিরহামে। 

এ বিষয়ে চীনা ব্যাংকিং প্রতিষ্ঠান ওসিবিসির ফরেক্স কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, ‘বিশ্বব্যাপী ব্যাংকিং খাতের অস্থিরতার জন্য স্বর্ণের চাহিদা কমেছে। এতে কমেছে স্বর্ণের দাম।’ 

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংকের পতন এবং ক্রেডিট সুইসের সংকটের পর স্বর্ণের চাহিদা বেড়েছিল। তাতেই দাম বেড়েছিল ১০ শতাংশ, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু ক্রেডিট সুইসের উদ্ধারের পর আবার স্বর্ণের দাম নিম্নমুখী হচ্ছে। সূত্র : খালিজ টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা