× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ২১:১২ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ২১:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দাম ১৫ মাসে সর্বনিম্নে পৌঁছানোর এক দিন পরই আবার বেড়েছে। মঙ্গলবার (২১ মার্চ) অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৪ দশমিক ৩১ ডলার হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৬৮ দশমিক ১৬ ডলারে বিক্রি হয়েছে।

তেল কোম্পানি পিভিএমের স্টিফেন ব্রেনক বলেছেন, ইউরোপ-আমেরিকার ব্যাংক খাতের উত্থান-পতন এখনোই শেষ হচ্ছে না। আপাতদৃষ্টিতে তাৎক্ষণিক সংকট এড়ানো গেছে বলে মনে হলেও এর প্রভাবে তেলের বিক্রি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের পণ্য গবেষণা বিভাগের প্রধান ব্যাডেন মুর বলেছেন, বাজারের মনোযোগ এখন ব্যাংক খাতের অস্থিরতা এবং মার্কিন ফেডারেল ব্যাংকের সুদহার বৃদ্ধির সম্ভাবনার দিকে রয়েছে।

রয়টার্সের জরিপে অংশ নেওয়া বেশিরভাগ অর্থনীতিবিদের মতে, সম্প্রতি ব্যাংক খাতের অস্থিরতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক আগামী ২২ মার্চ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করতে যাচ্ছে।

মঙ্গলবার বিশ্ববাজারের প্রথম সেশনে ডলারের দাম পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পৌঁছানোর পর ফের বৃদ্ধি পেয়েছে। ডলারের শক্তিশালী অবস্থানের কারণে অন্যান্য মুদ্রার গ্রাহকদের কাছে তেল আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের কিছু ব্যাংকের নির্বাহীরা কেন্দ্রীয় ব্যাংককে আপাতত আর্থিক নীতির কঠোর প্রয়োগ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে পরবর্তীকালে সুদহার বৃদ্ধির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তারা।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা