× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ২১:০৩ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ২১:৪১ পিএম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর অডিটোরিয়ামে এ সম্মেলন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এবং মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমান। ব্যাংকের অন্যান্য নির্বাহীসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ এবং কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকটিকে আরও গতিশীল, তথ্য-প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব করার জন্য প্রধান অতিথি সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে কাজ করার পরামর্শ দেন।

সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা