× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বীমা কোম্পানির ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৭:৫২ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৮:০৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইনস্যুরেন্সে এবং সেন্ট্রাল ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ফিনিক্স ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২২ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। যা আগের বছর ছিল ২ টাকা ২০ পয়সা। এ ছাড়া ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ১০ পয়সা। যা আগের বছর ছিল ৩৯ টাকা ৯০ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল। 

এদিকে সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদও বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২২ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা। যা আগের বছর ছিল ২ টাকা ৪১ পয়সা। এ ছাড়া ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা। যা আগের বছর ছিল ৪৯ টাকা ৩৫ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ মে এজিএম করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা