× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ দিনেও জমেনি বিসিক উদ্যোক্তা মেলা

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ২২:১০ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ২২:১৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

লালমনিরহাটে কালেক্টরেট মাঠে শনিবার (১৮ মার্চ) শেষ হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা। চলতি মার্চের ৯ থেকে ১৮ তারিখ পর্যন্ত ১০ দিনব্যাপী চলে এ মেলা। কিন্তু মেলায় তেমন লোকসমাগম হয়নি। কাঙ্ক্ষিত কেনাবেচা না হওয়ায় উদ্যোক্তারা বেশ হতাশ। 

লালমনিরহাট কালেক্টরেট মাঠে এ মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়। বিসিক উদ্যোক্তা মেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিল লালমনিরহাট জেলা প্রশাসন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এহেছানুল হক বলেন, ‘মেলায় মোট ৫০টি স্টল তৈরি করা হয় এবং ৪৭টি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সাতটি স্টল বরাদ্দ নিলেও চালু করেননি সংশ্লিষ্ট উদ্যোক্তারা। প্রতিটি স্টল তিন হাজার টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়া হয়।’

উক্ত মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। 

মেলায় স্টল বরাদ্দ নেওয়া বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হোসনে আরা খাতুন বলেন, ‘আমি গাইবান্ধা সদর উপজেলা থেকে এসে স্টল বরাদ্দ নিয়েছি। গত ১০ দিনে আমার প্রতিষ্ঠানের সর্বোমোট ৫২ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। এতে কোনো লাভের মুখ দেখতে পারিনি। মেলায় কেন লোকজন আসেনি সেটা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। এত দূর থেকে এসে আমি হতাশ হয়ে পড়েছি।’

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, ‘আমরা চেষ্টা করেছি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে। কিন্তু মানুষ এগিয়ে আসছে না। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা