× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এটিবির একমাত্র কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ২০:২৬ পিএম

এটিবির একমাত্র কোম্পানির লভ্যাংশ ঘোষণা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত এক মাত্র প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ নগদ ঘোষণা করেছে। অর্থ্যাৎ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা সমাপ্ত হিসাব বছরে কোনো লভ্যাংশ নেবেন না।

সূত্র জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৩ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা