× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল উৎপাদনে রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৯:১৮ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৯:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত বছর রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। ফলে ইউরোপের দেশগুলোতে নতুন করে জ্বালানি তেলের বাজার ধরে যুক্তরাষ্ট্র। দেশটির অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) রপ্তানি ২০২১ সালের তুলনায় ২২ শতাংশ বেড়ে ২০২২ সালে প্রতিদিন ৩৬ লাখ ব্যারেলে উন্নীত হয়েছিল। তবে এ সময় ভারত ও চীনে কম রপ্তানি হয়েছে বলে জানিয়েছে দেশটির এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উৎপাদন প্রতিদিন ৫ দশমিক ৬ শতাংশ বা ৬ লাখ ২৯ হাজার ব্যারেল বেড়ে ১ কোটি ১৯ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। এর আগে ২০১৯ সালে দেশটিতে সর্বোচ্চ জ্বালানি তেল উৎপাদন হয়েছিল। সে সময় প্রতিদিন জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ২৩ লাখ ব্যারেল।

তবে গত বছর রিজার্ভ তেলের সঙ্গে উত্তোলিত তেলের পরিমাণ যুক্ত হয়ে প্রতিদিন বাজারে সরবরাহকৃত অপরিশোধিত জ্বালানি তেলের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লাখ, যা ২০১৯ সালে ছিল ১ কোটি ২৪ লাখ। সে হিসাবে গত বছর বাজারে সরবরাহকৃত অপরিশোধিত জ্বালানি তেলের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।


সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা