× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রভিশনিং ছাড়ের মেয়াদ বাড়ল ২০২৫ পর্যন্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৮:৪৯ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৯:১২ পিএম

 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ফাইল ফটো

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ফাইল ফটো

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নের স্বার্থে স্টক ডিলার, মার্চেন্ট ডিলার হিসেবে অনাদায়ী ঋণের ক্ষতির বিপরীতে প্রভিশনিং করার ঐচ্ছিক সুবিধার মেয়াদ আগামী ২০২৫ সাল পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে বুধবার (১৫ মার্চ) অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হলে মার্জিন হিসাবের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (নেগেটিভ ইক্যুইটি) ও প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ডিলার হিসেবে বিনিয়োগকৃত নেগেটিভ ইক্যুইটির বিপরীতে প্রভিশনিংয়ের ছাড় দেয় বিএসইসি। কয়েকটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মেয়াদ বাড়ানো হয়েছে। কারণ নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হলে বাজারে বড় ধরনের বিক্রির চাপ আসতে পারে, যা পুঁজিবাজারকে আরও ঝুঁকিতে ফেলবে। বিষয়টি বিবেচনা করে এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা