× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংধনু গ্রুপের উদ্যোগ

বনানীতে যাত্রা শুরু ইউনিক রিজেন্সি হোটেলের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ০০:৩৪ এএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৩:১৭ পিএম

বুধবার রাজধানীর বনানীতে ইউনিক রিজেন্সি হোটেলের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমাসহ অতিথিরা। প্রবা ফটো

বুধবার রাজধানীর বনানীতে ইউনিক রিজেন্সি হোটেলের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমাসহ অতিথিরা। প্রবা ফটো

হোটেলসেবায় পারিবারিক বন্ধন সৃষ্টির প্রত্যাশা নিয়ে রাজধানীর বনানীতে যাত্রা শুরু হলো চার তারকা মানের ইউনিক রিজেন্সি হোটেলের। হোটেলটি নির্মিত হয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের একটি ব্যবসায়িক উদ্যোগ হিসেবে।

বুধবার (১৫ মার্চ) রাতে আড়ম্বরপূর্ণ আয়োজনে বনানীর ১৭ নম্বর রোডে অনুষ্ঠিত হলো হোটেলের শুভ উদ্বোধন। উৎসবমুখর পরিবেশে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে হোটেলের উদ্বোধন করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম।

এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান প্রমুখ। তারকাদের মধ্যে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। এ ছাড়াও ছিলেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, গ্রিন টিভির নির্বাহী পরিচালক নাদিরা কিরণ, ডিএমপির গুলশান জোনের ডিসি আব্দুল আহাদ প্রমুখ।

উদ্বোধনের পর হোটেলের দ্বিতীয়তলায় সংক্ষিপ্ত আলোচনায় এ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, হোটেলসেবায় পারিবারিক বন্ধন সৃষ্টির প্রত্যাশা করেছে রংধনু গ্রুপ। বর্তমানে হোটেল ব্যবসায় যে অবস্থা বিরাজ করছে তা থেকে ভিন্ন কিছু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে অনেক হোটেল থাকলেও পরিবার নিয়ে হোটেলে আসা বা থাকার পরিবেশ খুব কম হোটেলেই আছে। আমরা সেই সমস্যাটি দূর করতে এই উদ্যোগ নিয়েছি। পরিবারের সব সদস্যকে নিয়ে আসার মতো ব্যবস্থা রয়েছে ইউনিক রিজেন্সি হোটেলে। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, যাতে করে ভালো ও উন্নতমানের সেবা দিতে পারি।

রংধনু গ্রুপের নির্বাহী পরিচালক আবু বশির বলেন, বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে ব্যবসা করছে রংধনু গ্রুপ। এবার হোটেল খাতে যাত্রা শুরু হলো। ইউনিক রিজেন্সি হোটেল এ খাতে রংধনু গ্রুপের প্রথম উদ্যোগ। আগামীতে কক্সবাজারে আরেকটি হোটেল চালু করা হবে।

বনানীতে সদ্য চালু হওয়া হোটেলটির সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি জানান, রেস্টুরেন্ট, সুইমিং পুল, রুফটপ বার্বিকিউ, বেনকুয়েট, জিম, স্পাসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে এখানে। রয়েছে মনোরম পরিবেশ। বিদেশি অতিথিদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. বেনজীর বলেন, ঢাকা শহরে প্রতিদিন ৩০ হাজার  হোটেল রুমের প্রয়োজন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। এখানে বিদেশি ব্যবসায়ীরা আসছেন। তাদের থাকার জন্য ভালো মানের হোটেল দরকার। ইউনিক রিজেন্সি সেই শূন্যস্থান পূরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ আল-আমিন। পরে কেক কাটা হয়। নৈশভোজের মাধ্যমে শেষ হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা