× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্রণী ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ২১:৪১ পিএম

অগ্রণী ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ছবি সংগৃহীত

অগ্রণী ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ছবি সংগৃহীত

অগ্রণী ব্যাংকের প্রধান শাখা, আমিন কোর্ট করপোরেট শাখা, বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা ও গুলশান করপোরেট শাখার ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ মার্চ) প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুরশেদুল কবীর। 

তিনি ২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা ও শ্রেণিকৃত ঋণ কমানোর জন্য শাখা প্রধানদের দিকনির্দেশনা দেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রেজিনা পারভীন ও পারভীন আকতার, মহাব্যবস্থাপক এনামুল মাওলা, এ কে এম শামীম রেজা, শামিম উদ্দিন আহমেদ, এ কে এম ফজলুল হক, মো. আমিনুল হক, মো. নুরুল হুদা, রূবানা পারভীন ও মোহাম্মদ ফজলুল করিম, করপোরেট শাখা প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী ও ব্যবস্থাপকরা।

ব্যাংকের আমানত বৃদ্ধির পাশাপাশি পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং নতুন করে কোনো ঋণ যাতে শ্রেণিকৃত না হয় সভায় সে বিষয়েও আলোচনা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা