× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৭:২২ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৭:৪৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

টানা দুদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। বুধবার (১৫ মার্চ ) আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ডিএসই প্রধান সূচক দাঁড়ায় ৬ হাজার ২১৩ পয়েন্টে। তবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৫৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হয় ৬০৭ কোটি ১৬ লাখ টাকা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে ৩০৬টির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এ প্রতিষ্ঠানের ৫০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৯ লাখ টাকা।  এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা রূপালী লাইফ ইনস্যুরেন্সের ৩০ কোটি ৫৭ লাখ, এডিএন টেলিকমের ২৮ কোটি ২৪ লাখ ও আমরা নেটওয়ার্কের ২১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ারদর ৬ দশমিক ৩৬ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয় ১৬০ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের শেয়ারদর ৩ দশমিক ৩৭ শতাংশ বেড়ে লেনদেন হয় ১৮৯ টাকা ৮০ পয়সায়। এ ছাড়া পদ্মা লাইফ ইনস্যুরেন্স ১ দশমিক ৮৭ শতাংশ, চাটার্ড লাইফ ইনস্যুরেন্স ১ দশমিক ৭৬ শতাংশ এবং এডিএন টেলিকমের ১ দশমিক ৫৪ শতাংশ দর বেড়েছে।

ডিএসইতে দর কমার শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। এ প্রতিষ্ঠানের শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ কমে লেনদেন শেষ হয় ৩৩ টাকা ৪০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর ৯ দশমিক ৪৭ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ৫৩ টাকা ৫০ পয়সায়। এ ছাড়া ইউনিয়ন ক্যাপিটালের ৭ দশমিক ৯৫ শতাংশ, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের ৭ দশমিক ৪৬ শতাংশ এবং সেনাকল্যাণ ইনস্যুরেন্সের ৭ দশমিক ২৮ শতাংশ শেয়ারদর কমেছে।

এদিকে ডিএসইর মূল মার্কেটের ধারাবাহিকতায় এসএমই বোর্ডের সূচকও কমেছে। ডিএসএমইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত ৩টির। লেনদেন হয়েছে ২ কোটি ৯৪ লাখ টাকা। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৪৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৬ কোটি ৪২ লাখ টাকা। লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত ১০৬টির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা