× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধের পথে যুক্তরাষ্ট্রের আরও ছয় ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৬:৪০ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৬:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পরপর বন্ধ হয়েছে দুটি ব্যাংক। শুরুতে সিলিকন ভ্যালি ব্যাংক-- এসভিবির পর সিগনেচার ব্যাংক বন্ধের খবরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আরও ছয় ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বৈশ্বিক রেটিং এজেন্সি বা ঋণমান নিরূপণকারী সংস্থা মুডিস।     

এর আগে গত সোমবার বন্ধ হওয়া সিগনেচার ব্যাংকটির ব্যাপারে রেটিং কমিয়েছিল মুডিস। সে সময় মুডিসের পক্ষ থেকে সিগনেচার ব্যাংককে সি-গ্রেডে রেটিং করা হয়েছিল। এবার সংস্থাটির রেটিং কমানোর আওতায় রয়েছে ফার্স্ট রিপাবলিক ব্যাংক, জিওনস ব্যাংক করপোরেশন, ওয়েস্টার্ন অ্যালায়েন্স ব্যাংক করপোরেশন, কমেরিকা ইনকরপোরেশন, ইউএমবি ফিন্যান্সিয়াল করপোরেশন এবং ইনট্রাস্ট ফিন্যান্সিয়াল করপোরেশন। তবে বন্ধ হওয়ার পর সিগনেচার ব্যাংকের ভবিষ্যৎ রেটিং প্রত্যাহার করে নিয়েছে মুডিস। 

এদিকে ব্যাংক খাতে ধস নামার ব্যাপারে সিলিকন ভ্যালি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল, নগদ অর্থ জোগাড় করতে লোকসানে কিছু বন্ড বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া নগদ অর্থ জোগাড় করতে বাজারে আরও ২০০ কোটি ডলারের শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়া হয়। এমন ঘোষণার পরই এসভিবির গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা গণহারে অর্থ উত্তোলন শুরু করে। আর তাতে একপর্যায়ে ব্যাংকটিতে ধস নামে। এদিকে সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হওয়ায় বর্তমানে ওই ব্যাংকের গ্রাহকদের কোটি কোটি ডলার আটকে গেছে। তবে যুক্তরাষ্ট্রের সরকার ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করতে কোনো অর্থ সহায়তা না দিলেও গ্রাহকদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়েছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা