× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ পাউন্ডে সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখা কিনে নিয়েছে এইচএসবিসি ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ২১:২৭ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২১:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অর্থসংকটে বন্ধ হয়ে যাওয়া  সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) যুক্তরাজ্য শাখা মাত্র ১ পাউন্ডে (১ দশমিক ২ মার্কিন ডলার) মালিকানা কিনে নিয়েছে এইচএসবিসি ব্যাংক। ব্যাংকটি পুনরুদ্ধার চুক্তির আওতায় নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে এইচএসবিসি ব্যাংক। যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ড এবং অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চুক্তিটি করা হয়। 

এইচএসবিসি প্রধান নির্বাহী নোয়েল কুইন বলেছেন, এই অধিগ্রহণ যুক্তরাজ্যে আমাদের ব্যবসার জন্য চমৎকার কৌশলগত হবে। আমরা সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখার গ্রাহকদের এইচএসবিসিতে স্বাগত জানাই। তাদেরকে সাহায্য করার জন্য আমরা উন্মুখ। এ ছাড়া আমরা সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখার সহকর্মীদের আন্তরিকভাবে স্বাগত জানাই, আমরা তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

সূত্র : এএফপি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা