× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিমেন্ট শিল্পের কাঁচামাল চুনাপাথরে শুল্কমুক্ত সুবিধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ২১:২২ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২১:৩৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ইস্যু করা হালনাগাদ শিল্পভোক্তা আইআরসি ও ভ্যাট নিবন্ধিত নিয়মিত দাখিলপত্র দাখিল করা উৎপাদনকারী প্রতিষ্ঠান শর্তসাপেক্ষে এমন সুবিধা পাবে। এই সুবিধা প্রজ্ঞাপন ইস্যুর তারিখ থেকে কার্যকর হবে। বর্তমানে সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানির ক্ষেত্রে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে।

এর আগে সম্প্রতি সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতিসহ (বিসিএমএ) সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা দাবি করেন, চুনাপাথর আমদানির ক্ষেত্রে আগে থেকেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও ৩ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা আছে। তবে হঠাৎ করেই এই পণ্য আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্কারোপ করা হয়েছে। এ ছাড়া অগ্রিম আয়কর বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই অতিরিক্ত শুল্কায়নের ফলে চুনাপাথর ছাড় করাতে বর্তমানে ৬৭ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হচ্ছে; আগে যা ছিল ২৭ শতাংশ। সাধারণত সম্পূরক শুল্ক আরোপিত হয় বিলাসদ্রব্য, অপ্রয়োজনীয় দ্রব্য ও সামাজিকভাবে নিরুৎসাহিত করা হয় এমন পণ্যের ক্ষেত্রে। 

তবে নির্মাণসামগ্রী হিসেবে সিমেন্ট জনগণের মৌলিক চাহিদা বাসস্থান নির্মাণে ব্যবহার হয়। সিমেন্ট উৎপাদনের জন্য পাঁচটি প্রধান কাঁচামাল হলো ক্লিংকার, স্লাগ, চুনাপাথর, ফ্লাই অ্যাশ ও জিপসাম। এর মধ্যে অন্যান্য কাঁচামালের তুলনায় চুনাপাথর আমদানির মূল্য সবচেয়ে কম। এখন বাড়তি শুল্কের কারণে চুনাপাথর আমদানিতে নিরুৎসাহিত হতে পারেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা