× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে কোরিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ২০:৪১ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২০:৫৭ পিএম

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফ্যাসিলিটি থেকে ঋণ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং কোরিয়া সরকারের মধ্যে লেটার অব আন্ডারস্ট্যান্ডিং এবং কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে।

কোরিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে ২০২৩-২৭ মেয়াদে তিন বিলিয়ন মার্কিন ডলারের নমনীয় ঋণ সহায়তার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং কোরিয়া সরকারের পক্ষে দেশটির ইকোনমি অ্যান্ড ফিন্যান্স মিনিস্টার সিওং উক কিম স্বাক্ষর করেন।

 সোমবার (১৩ মার্চ) ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শেরেবাংলা নগরে ইআরডি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

কোরিয়া সরকার তাদের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসারে নমনীয় ঋণসহায়তা দিয়ে আসছে। এরই মধ্যে কোরিয়া সরকারের সহায়তায় ৬১৯ দশমিক ৭৮ মিলিয়ন ডলার ব্যয়ে মোট ১৬টি প্রকল্প সমাপ্ত হয়েছে। এ ছাড়া ৬১৬.২৮ মিলিয়ন ডলারের ৭টি প্রকল্প বর্তমানে চলমান।

কোরিয়া সরকার এ পর্যন্ত বাংলাদেশকে প্রায় ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার নমনীয় ঋণের প্রতিশ্রুতি প্রদান করেছে। বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রাপ্ত তিন বিলিয়ন ডলার নমনীয় ঋণসহায়তা আগামী ৫ বছর (২০২৩-২৭) মেয়াদে বিভিন্ন বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে।

স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রাপ্ত প্রতিটি প্রকল্পের ঋণ চুক্তির বাৎসরিক সুদের হারের পরিমাণ ১ শতাংশ (নমনীয় ঋণ)। ঋণ পরিশোধের সময়সীমা ৭ বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর এবং ম্যানেজমেন্ট ফি ০ দশমিক ৪ শতাশ । ঋণের আওতায় বাস্তবায়িত প্রকল্পে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা