× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপ্তাহিক ছুটি তিন দিন হতে পারে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ২০:১১ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২০:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সপ্তাহে চার দিন কাজ এবং তিন দিন ছুটির বিষয় নিয়ে ভাবছে সৌদি আরব। বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষে এক টুইট বার্তায় জানানো হয়, সৌদি আরবের বর্তমান শ্রমব্যবস্থাপনা পর্যালোচনার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির বিষয় বিবেচনাধীন রয়েছে। 

কাজকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে দেশটি এমন পদক্ষেপ নিচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

গত বছরের জানুয়ারিতে শারজার সরকারি সংস্থাগুলো সপ্তাহে চার দিন কর্মদিবস নির্ধারণ করে। শারজার নির্বাহী পরিষদের তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে চালানো এক গবেষণায় দেখা যায়, নতুন নিয়মের কারণে সরকারি সংস্থাগুলোতে ৮৮ শতাংশ কর্মীর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে সৌদি আরবের অধিকাংশ প্রতিষ্ঠানে সাধারণত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারিত রয়েছে। এখন তা এক দিন বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে সপ্তাহে তিন দিন ছুটি নির্ধারিত রয়েছে। এতে একদিকে যেমন উৎপাদন বাড়ছে তেমনি অসুস্থতার কারণে কর্মীদের নেওয়া ছুটিও কমছে।

সূত্র : গালফ নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা